প্রিন্ট এর তারিখঃ May 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 15, 2026 ইং
বেনাপোলে তৃতীয় লিঙ্গের সদস্যসহ তিন নারীকে পিটিয়ে জখম

-বেনাপোল প্রতিনিধি::
বেনাপোলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামেলা ওরফে জামাল (৩৮)নামে এক তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্য এবং আশা (২৫)ও রিয়া (২০) নামে নামে দুই নারীকে দলবদ্ধভাবে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বর্তমানে আহতরা শার্শার নাভারন বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে গত ১০ এপ্রিল রাত ৮টার সময় বেনাপোলের ভবেরবেড় গ্রামের একটি ভাড়া বাড়িতে।
আহত জামাল ওই বাড়িতে ভাড়া থাকেন। একই বাড়িতে ভাড়া থাকেন গোলজারের মেয়ে আশা ও রিয়া । প্রত্যদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্যমতে, জনৈক জুয়েলের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল এই হামলা চালায়।
তৃতীয় লিঙ্গের অহনা জানান,আশা ও তার মামি বাড়ির বাইরে কথা কাটাকাটি করছিল। আমরা বাজার থেকে ফেরার পথে তাদের ঝগড়া করতে নিষেধ করি। পরবর্তীতে রাতে জুয়েল নামে এক ব্যক্তি বাড়ির ভেতর ঢুকে আশাকে গালিগালাজ ও মারধর শুরু করলে জামাল সেই দৃশ্য মোবাইলে ধারণ করে। ভিডিও করার বিষয়টি দেখেই প্তি হয়ে জুয়েল ও তার দলবল জামালের ওপর চড়াও হয় এবং তাকে বেধড়ক মারধর করে।"
আশার মা আনোয়ারা বেগম অভিযোগ করেন যে, পারিবারিক তর্কের মধ্যে বহিরাগত জুয়েল এসে অযাচিত হস্তপে করে। প্রতিবাদ করলে জুয়েল তার স্ত্রীসহ একদল নারী-পুরুষ নিয়ে বাড়িতে ঢুকে হামলা চালায়। এতে আশা, জামাল এবং রিয়া নামে আরও একজন আহত হন।এছাড়া তারা আমাকে ও আমার বোনকে ও মারধর করে।
আনোয়ারা বেগম আরও অভিযোগ করেন যে, হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া এবং থানায় অভিযোগ করার পথেও অভিযুক্তরা তাদের বাধা দিয়েছে এবং প্রাণনাশের হুমকিও দিয়েছে।
এ বিষয় জুয়েল এর নিকট জানার জন্য তাকে খুজাখুজি করে পাওয়া যায়নি।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ বা মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রেইনড্রপ গ্রুপ।