প্রিন্ট এর তারিখঃ May 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 15, 2026 ইং
শার্শায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ আরোহী নিহত

-বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতীরা মহাসড়কের গিলাপোল এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল ১০ টার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শার্শা উপজেলার উলাশী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) ও একই গ্রামের আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।
নাভারন হাইওয়ে থানার ওসি গোপাল কর্মকার জানান, সোমবার সকালে শাহিন হোসেন নিজের তে থেকে কাঁচা মরিচ তুলে তা বিক্রির উদ্দেশ্যে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতীরাগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেল প্রাণ হারান।
শার্শা থানা ওসি মারুফ হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। পুলিশ বর্তমানে ট্রাকচালক ও হেলপারকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে গিলাপোল ও উলাশী গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রেইনড্রপ গ্রুপ।