প্রিন্ট এর তারিখঃ May 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 20, 2026 ইং
বগুড়ায় ব্র্যাকের এমসিপি নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

-সঞ্জু রায়, বগুড়া:
“সম্মিলিত প্রচেষ্টা, দক্ষ কর্মী সরবরাহ ও টেকসই কর্মসংস্থান নিশ্চিত হোক আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যতে বগুড়ায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির রংপুর অঞ্চলের এমসিপিদের নিয়ে দিনব্যাপী নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের ব্র্যাক লার্নিং সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে প্রায় ৫৪০০ জন সুবিধাবঞ্চিত স্কুল ড্রপআউট যুবাদের প্রশিক্ষণে এমসিপিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অনুষ্ঠানে এমসিপি, ওস্তাদ ও ব্যবসায়ীরা অংশ নিয়ে তাদের কাজের অভিজ্ঞতা, শিক্ষা, আগামীর ভাবনা ও প্রস্তাবনা তুলে ধরেন।
এ সময় বক্তারা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এমসিপি ও প্রশিক্ষণার্থীদের আরও কার্যকরভাবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ব্র্যাকের ম্যানেজার (অপারেশন্স) মো: সোহাগ মজুমদার, ম্যানেজার (অপারেশন্স) জারিন তাসনিন, মনিটরিং এন্ড ইভালুয়েশন ইউনিটের ডেপুটি ম্যানেজার রিয়াজ হোসেন, ব্র্যাকের বগুড়া জেলা সমন্বয়ক বাবলী সুরাইয়াসহ ব্র্যাকের বিভিন্ন প্রোগ্রামের প্রতিনিধিরা।
ব্র্যাকের রংপুর অঞ্চলের জোনাল ম্যানেজার হাসিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত যুবাদের জন্য কর্মসংস্থানে অবদানের স্বীকৃতি স্বরূপ দুইজন লার্নার ও এমসিপিকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রেইনড্রপ গ্রুপ।