প্রিন্ট এর তারিখঃ Sep 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 3, 2026 ইং
খুলনা’য় প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিমন্ত্রীর মতবিনিময়
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আয়োজিত এ সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির কার্যক্রম, বাস্তবায়ন পদ্ধতি ও এর মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। তারা প্রাথমিক শিক্ষার বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা এবং তা সমাধানে করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে সরকারি বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রেইনড্রপ গ্রুপ।