ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন: সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ad728
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

এস এম মহিদার রহমান,সাতক্ষীরা :
সাতক্ষীরা পৌরসভার চালতেতলা বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইজুল ইসলাম (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বেলা আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাইজুল ইসলাম সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম (খোকন)-এর ছোট ছেলে। জীবিকার তাগিদে তিনি সাতক্ষীরা পৌরসভার চালতেতলা বাজারে অবস্থিত ‘আখছেদ সুইট’ হোটেলে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হোটেলের ভেতরে কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট থেকে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন এবং মরদেহ গ্রহণ করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ শহিদুল ইসলাম শহিদ

কমেন্ট বক্স
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল