ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মচারীদের কর্মবিরতি ঘোষণা: বকেয়া ওভারটাইম ভাতার দাবিতে আন্দোলন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মচারীদের কর্মবিরতি ঘোষণা: বকেয়া ওভারটাইম ভাতার দাবিতে আন্দোলন ছবির ক্যাপশন: স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মচারীদের কর্মবিরতি ঘোষণা: বকেয়া ওভারটাইম ভাতার দাবিতে আন্দোলন
ad728
-বেনাপোল প্রতিনিধি:
 বাংলাদেশ স্থলবন্দর  কর্তৃপক্ষের আওতাধীন বন্দরসমূহের কর্মচারীরা অতিরিক্ত কাজের বকেয়া ওভারটাইম (অধিকাল) ভাতা পরিশোধ এবং তা পুনরায় চালুর দাবিতে প্রতীকী কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৯ মে) বিকালে স্থল বন্দরের আন্তর্জাতিক প্রাচেঞ্জার টার্মিনালের সামনে  থেকে এই কর্মসূচি ঘোষনা করেন।

স্থল  বন্দরের কর্মচারীদের পক্ষে "স্থলবন্দর দাবি আদায় পরিষদ"-এর ব্যানারে এই আন্দোলনের ডাক দেওয়া হয়।ব্যানারে উল্লিখিত তথ্য অনুযায়ী, কর্মচারীদের এই আন্দোলন আগামী তিন দিন ধরে প্রতিদিন  ২ ঘন্টা কর্মবিরতী বিকাল ৫ টা থেকে  অনুষ্ঠিত হবে।

 অতিরিক্ত কাজের জন্য বকেয়া অধিকাল (ওভারটাইম) ভাতা প্রদান এবং তা পুনরায় চালু করা। অতিরিক্ত কাজের কর্মবিরতি বিকেল ৫টার পর কোনো অতিরিক্ত কাজ না করা। ২১ মে পর্যন্ত তাদের এই কর্মবিরতীতে আমদানি রফতানির উপর প্রভাব পড়বে।

স্থলবন্দরগুলোতে পণ্য আমদানি-রপ্তানি সচল রাখতে এবং রাজস্ব আদায়ের গতি ধরে রাখতে কর্মচারীদের প্রায়শই নির্ধারিত কর্মঘণ্টার বাইরে (বিকেল ৫টার পর) অতিরিক্ত সময় কাজ করতে হয়। কর্মচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের এই অতিরিক্ত কাজের ভাতা বা ওভারটাইম বকেয়া পড়ে আছে এবং বর্তমানে তা বন্ধ রয়েছে।

স্থানীয় বন্দর ব্যবহারকারী সিএন্ডএফ এর কর্মচারী রেজাউল ইসলাম জানান বিকেল ৫টার পর কর্মবিরতি চলার কারণে স্থলবন্দরগুলোতে পণ্য খালাস, ট্রাক এন্ট্রি এবং ভারতীয় পণ্যবাহী ট্রাকের যাতায়াতে বড় ধরনের স্থবিরতা তৈরি হতে পারে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে আমদানিকারক ও ব্যবসায়ীরা চরম লোকসানের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এসময় উপস্তিত ছিলেন বেনাপোল স্থল  বন্দরের ট্রাফিক পরিদর্শক মেহেদী হাসান, শাহদত হোসেন, লিটন, আমিনুর রহমান, সগীর হোসেন, মোবারক সহ প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
নড়াইলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী

নড়াইলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী