ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

নড়াইলে মরহুমা হালিমা খাতুনের সন্তানদের আর্থিক সহায়তা প্রদান ও দোয়া মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
নড়াইলে মরহুমা হালিমা খাতুনের সন্তানদের আর্থিক সহায়তা প্রদান ও দোয়া মাহফিল ছবির ক্যাপশন: নড়াইলে মরহুমা হালিমা খাতুনের সন্তানদের আর্থিক সহায়তা প্রদান ও দোয়া মাহফিল
ad728

-নড়াইল প্রতিনিধি:

নড়াইলের বরাশুলা শিশু সদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অফিস সহকারী মরহুমা হালিমা খাতুনের সন্তানদের আর্থিক সহযোগিতা দোয়া অনুষ্ঠান করা হয়।

আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে বরাশুলা শিশু সদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসা মিলনায়তনে তাঁর রুহের মাগফিরাত কামনা এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নড়াইল সদর উপজেলার বেসরকারি মাদ্রাসায় কর্মরত সকল শিক্ষক কর্মচারীদের যৌথ অর্থায়নে এই মানবিক উদ্যোগটি গ্রহণ করে নড়াইল সদর মাদ্রাসা শিক্ষক সমিতি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহবাদ মাজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবং মাদ্রাসা শিক্ষক সমিতি, নড়াইল সদর-এর সভাপতি মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন। বরাশুলা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোঃ ইউসুফ আলী । অনুষ্ঠানে নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবু  রশীদ লাবলুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন  উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে মরহুমা হালিমা খাতুনের কর্মময় জীবনের ওপর আলোচনা করা হয়। এ সময় বক্তারা তাঁর সততা নিষ্ঠার কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এরপর শিক্ষক সমিতির নেতৃবৃন্দ মরহুমার পরিবারের সদস্যদের হাতে নগদ আর্থিক সহায়তার অর্থ তুলে দেন।

আর্থিক সহায়তা প্রদান শেষে মরহুমার রুহের মাগফিরাত এবং পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : মোস্তফা কামাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’