BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

মশার কয়েল আগুন থেকে গরু ছাগলের মৃত্যু

ঢাকা বিভাগ রাজবাড়ী জেলা

প্রকাশঃ 2023-07-16 11:55:33 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 233 বার।


মশার কয়েল আগুন থেকে গরু ছাগলের মৃত্যু

মশার কয়েল আগুন থেকে গরু ছাগলের মৃত্যু 

-রাজবাড়ী প্রতিনিধি:


রাজবাড়ীর বালিয়াকান্দিতে মশার কয়েলের আগুনে  গোয়ালঘরে থাকা তিনটি গরু-দুইটি ছাগল মৃত্যু হয়েছে।অগ্নিদগ্ধ আরও একটি গরু আশঙ্কা জনক অবস্থায় আছে। 

রবিবার (১৬ জুলাই ) ভোর রাতে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সৈয়দ শরাফত আলী আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন,  ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মোতলেব মিয়ার বাড়িতে মশার কয়েক থেকে আগুন লাগে।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন এলাকাবাসী নিয়ন্ত্রণে আনে। গোয়াল ঘরে থাকা তিনটি গরু,  দুইটি ছাগল, পুড়ে মারা গেছে,এছাড়াও অগ্নিদগ্ধ আরো একটি গরু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ সময় গোয়াল ঘরের পাশে থাকা একটি ঘরে আগুনে ক্ষতি গ্রস্থ হয়েছে । 

তিনি আরও বলেন, গোয়াল ঘরের মশার কয়েল থেকে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। 


ভ্যান চালক মোতালেব মিয়া বলেন,  ভ্যান চালিয়ে সংসার চালাই ও পাশাপাশি কয়েকটি গরু ও ছাগল পালন করতাম। এখন আমার একসাথে তিনটি গরু ও দুইটি ছাগল আগুনে পুড়ে মারা যাওয়ায় অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন