BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

অগ্নিসংযোগ ও পুলিশ হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল এবং সমাবেশ

খুলনা বিভাগ যশোর জেলা

প্রকাশঃ 2023-10-30 17:52:38 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 222 বার।


অগ্নিসংযোগ ও পুলিশ হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ  মিছিল এবং সমাবেশ

বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকান্ড হরতালের নামে অগ্নিসংযোগ ও পুলিশ হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ  মিছিল এবং সমাবেশ হয়েছে বেনাপোলে

বেনাপোল প্রতিনিধিঃ

সারাদেশে বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকান্ড হরতালের নামে অগ্নিসংযোগ ও পুলিশ হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ  মিছিল এবং সমাবেশ হয়েছে বেনাপোলে। যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর সভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন এর নির্দেশনায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।

রোববার বিকাল সাড়ে ৪ টার সময় বেনাপোল পৌর আওয়ামীলীগের কার্যালয় থেকে শার্শা উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ এর আয়োজনে প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি বের হয়ে বন্দর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর পৌর আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নেতা কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াছ আযম, বেনাপেল পৌর আওয়ামী সাংস্কৃতি ফোরামের সভাপতি রহমত আলী, সাবেক শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুহুল কুদ্দুস ভুইয়া, বেনাপোল পৌর সভার সাবেক ৭ নং ওয়ার্ড এর  কাউন্সিলর মিজানুর রহমান, বর্তমান ৩ নং ওয়ার্ড ্এর কাউন্সিলর মিজানুর রহমান, বেনাপোল ্ইউনিয়ন যুবলীগ নেতা সাহেব আলী, পুটখালী ইউনিয়ন পরিষদ এর মেম্বার মোক্তার আলী, লক্ষনপুর ইউপি আওয়ামী নেতা শামিম আহম্দে বেনাপোল পৌর আওয়ামী নেতা বিল্লাল হোসেন বিল্লু, মহিলা আওয়ামী নেতা হালিমা বেগম সহ ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন