BDCNEWS
hm expo logo

খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ

শিরোনাম

বিশ্ব পুলিশ তায়কোয়ানদো ফেডারেশনের সাথে বাংলাদেশের ফলপ্রসূ আলোচনা

আন্তর্জাতিক আান্তর্জাতিক

প্রকাশঃ 2024-08-01 13:33:53 |

শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin

দেখা হয়েছে 220 বার।


বিশ্ব পুলিশ তায়কোয়ানদো ফেডারেশনের সাথে বাংলাদেশের ফলপ্রসূ আলোচনা

-ডেস্ক রিপোর্টঃ

সিউল, দক্ষিণ কোরিয়া - গত ৩১ জুলাই ২০২৪ তারিখে, বিশ্ব পুলিশ তায়কোয়ানদো ফেডারেশনের (ডব্লিউপিটিএফ) সাথে এফিলিয়েশন নিবন্ধন, অ্যাথলেট ট্রেনিং উন্নয়ন, কোচেস এডুকেশন, লজিস্টিক সাপোর্ট এবং অলিম্পিকে প্রতিনিধিত্বকারী খেলোয়াড় তৈরিতে সহযোগিতা করার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রায় ২ ঘন্টাব্যাপী এই ফলপ্রসূ সভাটি ডব্লিউপিটিএফ সদর দপ্তরে প্রেসিডেন্ট সিউং হো বাং এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট এ কে এম রফিকুল ইসলাম ও মোঃ মোহাম্মদ আব্দুল মান্নান এবং টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও বিকেএসপি এর তায়কোয়ানদো কোচ জনাব মোঃ রাশিদুল হাসান।

সভায় উভয় পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করা হয়। সভার পরিপ্রেক্ষিতে ডব্লিউপিটিএফ বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে এ কে এম রফিকুল ইসলাম ও মোঃ আব্দুল মান্নান এবং জনাব মো: রাশিদুল হাসান টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।

উল্লেখ্য, এই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বাংলাদেশে তায়কোয়ানদো খেলায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতা আয়োজন ও আন্তর্জাতিক  পর্যায়ে বাংলাদেশের অবস্থান সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন ::

বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।

hm-expo
hm-expo
2.

BD Travel Info Channel

BDCNEWS Channel

Raindrop Tours Channel

Chotushkone IPTV Channel

Raindrop eShop Channel

Soumya Bhowmik Channel

hm-expo
উপরে দেখুন