প্রকাশঃ 2024-10-16 19:04:29 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 361 বার।
-নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার নোয়াগ্রামে পূর্বশত্রæতার জের ধরে গোয়ালঘর প্রেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। আগুনে ওই গোয়ালে থাকা ৫টি গরুর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। পশু চিকিৎসকরা চিকিৎসা সেবা দিলেও গরুগুলির অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে।
ক্ষতিগ্রস্থ কৃষক ইসমাইল ফকির জানান, গত রাত আড়াইটার দিকে পূবশত্রæতার জের ধরে একই গ্রামের কতিপর্য ব্যক্তি তার গোয়ালে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় ইসমাইল ফকিরের চিৎকারে পরিরারের লোকজন ও প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নেভানো এবং গরুগুলিকে রক্ষা করার চেষ্টা চালায়। ্আগুনে ৫টি গরুর শরীরের অধিকাংশ স্থান ঝলসে গেছে। গরুগুলির আনুমানিক মুল্য প্রায় ৪ লক্ষ টাকা।
কালিয়া থানার ওসি মোঃ রাশিদুল ইসলাম জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel