ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

মাদক নির্মূল ও উন্নয়নের প্রত্যয়ে বেনাপোলে যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
মাদক নির্মূল ও উন্নয়নের প্রত্যয়ে বেনাপোলে যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ছবির ক্যাপশন: মাদক নির্মূল ও উন্নয়নের প্রত্যয়ে বেনাপোলে যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ
ad728


 মোঃ আনিছুর রহমান বেনাপোল  প্রতিনিধি:
আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে যশোরের বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি ওয়ার্ডের সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, "এই জনপদের মানুষের কল্যাণে যদি কিছু করতে পারি, তবে সেটি হবে আমার জীবনের শ্রেষ্ঠ কাজ।" তিনি যুবসমাজকে মাদকের হাত থেকে রা করতে এবং মাদককে না বলে একটি সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বেনাপোলের সীমান্ত দিয়ে ভারত থেকে ব্যাপক হারে মাদক প্রবেশ করছে। এই মাদক ব্যবসা ও বিস্তার চিরতরে নির্মূল করতে দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করতে হবে।

উক্ত গণসংযোগ ও কার্যক্রমে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব মো শাহাবুদ্দিন আহমেদ  বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন  বেনাপোল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম  বেনাপোল পৌর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম


স্থানীয় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগটি একটি জনসমুদ্রে রূপ নেয়। এ সময় নেতাকর্মীরা এলাকার সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজ এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি