‡gv: AvwbQzi ingvb
বেনাপোল পৌর সভার আসন্ন নির্বাচন উপলক্ষে মাঠে গণসংযোগ চালাচ্ছেন যশোর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ। শান্তি, স্বস্তি ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে তার এই গণসংযোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
বেনাপোল পৌরসভার সকল স্তরের মানুষ ও তরুণ সমাজ এই উদীয়মান নেতাকে আগামী দিনে বেনাপোলের উন্নয়নের রূপকার ও জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায়। এলাকার সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে ওঠা এই নেতা দীর্ঘদিন ধরে নানা জনকল্যাণমূলক কাজের মাধ্যমে নিজেকে নিবেদিত রেখেছেন।
স্থানীয় ভোটার ও সাধারণ মানুষ জানান, ইমদাদুল হক ইমদাদ কেবল রাজনৈতিক পরিমণ্ডলেই নয়, বরং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার উল্লেখযোগ্য সামাজিক অবদানের মধ্যে রয়েছে:
বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতা প্রদান।দরিদ্র ও অসহায় পরিবারের কন্যাদায়গ্রস্ত মেয়ের বিয়েতে নিয়মিত আর্থিক ও সামাজিক সহায়তা।অসচ্ছল ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বই ক্রয়সহ শিক্ষাসামগ্রী বিতরণ।এলাকার আর্তমানবতার সেবায় নানা ধরনের আপদকালীন ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ।
আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে তার এই গণসংযোগ বেনাপোলজুড়ে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাধারণ মানুষ মনে করছেন, ইমদাদুল হক ইমদাদের মতো তরুণ, উদ্যমী ও জনবান্ধব নেতৃত্ব পৌরসভার আগামী দিনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এলাকার সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্ন রাজনীতি এবং শান্তি বজায় রাখতে ভোটাররা তাকে পৌরসভার সেবক হিসেবে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করছেন।
মো: আনিছুর রহমান