বেনাপোল পৌর নির্বাচনে যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ ও পথসভা: মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার
বেনাপোল (যশোর) প্রতিনিধি:
আসন্ন বেনাপোল পৌরসভাকে সামনে রেখে ২ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও পথসভা পরিচালনা করেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ। কর্মসূচিকালীন তিনি এলাকার সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং স্থানীয় উন্নয়নের নানা প্রতিশ্রুতি তুলে ধরেন।
শুক্রবার সকাল সাড়ে ৭ টার সময় তিনি এ গনসংযোগ করেন।
গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক ইমদাদ বলেন, "এই জনপদের মানুষের কল্যাণে যদি কিছু করতে পারি, তবে সেটিই হবে আমার জীবনের শ্রেষ্ঠ কাজ।" যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে মুক্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "মাদককে 'না' বলে একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।" সীমান্ত পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ মাদক প্রবেশ করছে। এই মাদক ব্যবসা ও তার বিস্তার চিরতরে নির্মূল করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
উক্ত গণসংযোগে স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন। উপস্থিত ছিলেন:মো. শাহাবুদ্দিন আহমেদ, সহ-সভাপতি, বেনাপোল পৌর বিএনপি শাহাদুর রহমান খোকন, সহ-সভাপতি, বেনাপোল পৌর বিএনপিমেহেরুল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বেনাপোল পৌর বিএনপি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক, বেনাপোল পৌর বিএনপি জিয়াউর রহমান জিয়া, কৃষি বিষয়ক সম্পাদক, বেনাপোল পৌর বিএনপি ইসরাফিল সরদার, সাধারণ সম্পাদক, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি মইদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি
স্থানীয় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পথসভা ও গণসংযোগটি একপর্যায়ে বিশাল জনসমাবেশে পরিণত হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম ত্বরান্বিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজটি পোস্ট করেছেন :
মো: আনিছুর রহমান
মো: আনিছুর রহমান