বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৮২ বোতল
উইনিক্স সিরাপ, দুটি মোটরসাইকেল, তিনটি মোবাইল এবং নগদ ১ লাখ ১ হাজার ৮৫০
টাকাসহ মো. আব্দুল্লাহ নামে এক মাদক কারবারিকে আটক করেছে খুলনা ব্যাটালিয়ন
(২১ বিজিবি)।
বুধবার (২০ মে) কায়বা বিওপির বিজিবি সদস্যরা বালুন্ডা
গ্রামে এ অভিযান পরিচালনা করেন। আটক আব্দুল্লাহ ওই গ্রামের মো. আব্দুল
গফুরের ছেলে। বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ
৯২ হাজার ৫৯০ টাকা।
২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ
ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান
বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি পোস্ট করেছেন :
মো: আনিছুর রহমান
মো: আনিছুর রহমান