প্রকাশঃ 2026-02-14 20:16:40 |
শেয়ার করুনঃ Facebook | Twitter | Whatsapp | Linkedin ।
দেখা হয়েছে 3 বার।
নড়াইলে ধানের শীষ ও দাঁড়িপাল্লার জয়: ১-এ জাহাঙ্গীর ও ২-এ আতাউর রহমান নির্বাচিত
নড়াইল প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল জেলার দুটি সংসদীয় আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী, নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ আতাউর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নড়াইল-১ (৯৩) আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ) বিপুল ভোটে জয়ী হয়েছেন। ১১২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী,বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ) ৯৯,৯৭৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী: মোঃ ওবায়দুল্লাহ (দাঁড়িপাল্লা - জামায়াতে ইসলামী) ৭৫,২২৫ ভোট।
এই আসনে মোট ভোটার সংখ্যা ২,৯৪,২৫৫ জন। প্রদত্ত ভোটের হার ছিল ৬৪.১৭%। অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের আব্দুল আজিজ (হাতপাখা) ৬,৩৬২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী বি. এম. নাগিব হোসেন (কলস) ১,১১০ ভোট পেয়েছেন।
নড়াইল-২ (৯৪) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ আতাউর রহমান (দাঁড়িপাল্লা) বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। ১৪৮টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়: মোঃ আতাউর রহমান (দাঁড়িপাল্লা) — ১,১৮,১৪২ ভোট। মোঃ মনিরুল ইসলাম (স্বতন্ত্র - কলস) ৭১,৪৫৭ ভোট। এ. জেড. এম. ফরিদুজ্জামান (বিএনপি - ধানের শীষ) — ৪৫,৪৬০ ভোট। এই আসনে মোট ভোটার ৩,৯০,৯৮৭ জন এবং ভোটের হার ছিল ৬৪.৬২%।
বি: দ্র: প্রিয় পাঠক মন্তব্য আপনার অধিকার । তবে মন্তব্যের ভাষা মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।
BD Travel Info Channel
BDCNEWS Channel
Raindrop Tours Channel
Chotushkone IPTV Channel
Raindrop eShop Channel
Soumya Bhowmik Channel