ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

নড়াইলের লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
নড়াইলের লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত ছবির ক্যাপশন: নড়াইলের লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
ad728

নড়াইল প্রতিনিধি

"জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যম"এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার ( মে) দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ লোহাগড়া প্রেসক্লাবের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা র‌্যালি অনুষ্ঠিত হয়।

লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী কায়সার

প্রধান অতিথির বক্তব্যে শাম্মী কায়সার বলেন,"বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ রাষ্ট্রের উন্নয়নে অপরিহার্য ভূমিকা রাখে। তবে বর্তমান সময়ে অপ-সাংবাদিকতা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই অপ-সাংবাদিকতা রোধে প্রকৃত পেশাদার সাংবাদিকদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

লোহাগড়া প্রেসক্লাবের সদস্য সচিব সিনিয়র সাংবাদিক শিমুল হাসানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন,লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায়। বীর মুক্তিযোদ্ধা শিকদার মকবুল হোসেন বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিম হোসেন। সাংবাদিক সৈয়দ খায়রুল আলম, মোঃ মাহফুজুল ইসলাম মন্নু, রইচ উদ্দিন টিপু এবং আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক  মো: খাইরুল ইসলাম, মো: শরিফুজ্জামান, জহুরুল হক মিলু, কাজি ইমরান,রাসেদ রাসু, আজিজুর বিশ্বাস, হাবিবুর রহমান, মাহফুজুর রহমান, সবুজ সরদার, শরিফুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। কর্মসূচিতে উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

নিউজটি পোস্ট করেছেন : মোস্তফা কামাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় টেকসই কৃষিতে ব্র‍্যাক সিডের বায়োপেস্টিসাইডের ব্যবহার

বগুড়ায় টেকসই কৃষিতে ব্র‍্যাক সিডের বায়োপেস্টিসাইডের ব্যবহার