নড়াইল প্রতিনিধি
"জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও
দায়িত্বশীল গণমাধ্যম"এই
প্রতিপাদ্যকে সামনে
রেখে
নড়াইলের লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব
মুক্ত
গণমাধ্যম দিবস
পালিত
হয়েছে।
দিবসটি
উপলক্ষে রবিবার
(৩
মে)
দুপুরে
লোহাগড়া উপজেলা
পরিষদ
ও
লোহাগড়া প্রেসক্লাবের যৌথ
আয়োজনে
উপজেলা
পরিষদ
মিলনায়তনে এক
আলোচনা
সভা
ও
র্যালি অনুষ্ঠিত হয়।
লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান
অতিথি
হিসেবে
বক্তব্য রাখেন
উপজেলা
নির্বাহী অফিসার
(ইউএনও)
শাম্মী কায়সার।
প্রধান অতিথির
বক্তব্যে শাম্মী
কায়সার
বলেন,"বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অপরিহার্য ভূমিকা
রাখে।
তবে
বর্তমান সময়ে
অপ-সাংবাদিকতা একটি চ্যালেঞ্জ হয়ে
দাঁড়িয়েছে। এই
অপ-সাংবাদিকতা রোধে প্রকৃত ও
পেশাদার সাংবাদিকদেরই অগ্রণী
ভূমিকা
পালন
করতে
হবে।
লোহাগড়া প্রেসক্লাবের সদস্য
সচিব
ও
সিনিয়র
সাংবাদিক শিমুল হাসানের
সঞ্চালনায় সভায়
অন্যান্যের মধ্যে
আরও
বক্তব্য দেন,লোহাগড়া থানার ওসি (তদন্ত)
অজিত
কুমার
রায়।
বীর
মুক্তিযোদ্ধা শিকদার
মকবুল
হোসেন
ও
বীর
মুক্তিযোদ্ধা শেখ
সেলিম
হোসেন।
সাংবাদিক সৈয়দ
খায়রুল আলম,
মোঃ
মাহফুজুল ইসলাম
মন্নু,
রইচ
উদ্দিন
টিপু
এবং
আব্দুল্লাহ আল
মামুন
প্রমুখ।
এছাড়া
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মো:
খাইরুল ইসলাম, মো: শরিফুজ্জামান, জহুরুল হক মিলু, কাজি ইমরান,রাসেদ রাসু, আজিজুর বিশ্বাস,
হাবিবুর রহমান, মাহফুজুর রহমান, সবুজ সরদার, শরিফুল ইসলাম প্রমুখ।
মোস্তফা কামাল