ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহের উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহের উদ্বোধন ছবির ক্যাপশন: সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহের উদ্বোধন
ad728
সাতক্ষীরা : সাতক্ষীরায় দীর্ঘ প্রতীক্ষার পর মধু মাসের আম সংগ্রহের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলার ফিংড়ি এলাকার অসিম ও জসিমের আম বাগানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বিষ্ণুপদ পাল। তিনি অতিথিদের সাথে নিয়ে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম। সাংবাদিক মনিরুল ইসলাম মিনি, সাংবাদিক আবুল কাশেম,সদর উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন। এছাড়া জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও আমচাষিরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, নির্ধারিত সময়ে আম সংগ্রহ শুরু হওয়ায় স্বাভাবিক পরিপক্বতা বজায় থাকবে। সাতক্ষীরার আমের সুনাম বাজারে ধরে রাখতে পারবে। অপরিপক্ব ও রাসায়নিকযুক্ত আম বাজারজাত করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনভাবেই সাতক্ষীরার আমের সুনাম নষ্ট করার চেষ্টা করবেন না।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ শহিদুল ইসলাম শহিদ

কমেন্ট বক্স
বদলে যাওয়া ক্যাম্পাস

বদলে যাওয়া ক্যাম্পাস