- নড়াইল প্রতিনিধি ।।
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের কৃষ্ণপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার(১৭মে) বিকালে গোবিন্দপুর গ্রামে কৃষ্ণপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু। লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক। এসময়
সহকারী কমিশনার(ভূমি) সুস্মিতা সাহা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, উপজেলা বিএনপি নেতা মোঃ হেমায়েত হোসেন, পৌর বিএনপি নেতা মোঃ নজরুল ইসলাম মোল্যা, এসএ সাইফুল্লাহ মামুন, সমাজ সেবক মোঃ হাদিউজ্জামান সহ কৃষক ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছেন। এটি প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি। খাল খননের ফলে কৃষকরা উপকৃত হবে। জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারবে। জলাবদ্ধতা নিরসন হবে।
স্বচ্ছতার সাথে খান পুনঃখননের আহবান জানাই। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রায় ৩৬ লাখ টাকা ব্যয়ে এ খালটি পুনঃখনন করছে। লোহাগড়া উপজেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে।
মোস্তফা কামাল