ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

শ্রমিকের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
শ্রমিকের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ছবির ক্যাপশন: শ্রমিকের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
ad728

নড়াইল প্রতিনিধি

দুনিয়ার মজদুর এক হওএই স্লোগানকে সামনে রেখে নড়াইলে যথাযোগ্য মর্যাদা উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার ( মে) সকাল থেকে জেলা প্রশাসন এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের বর্ণাঢ্য আয়োজনে দিনটি উদযাপিত হয়।

সকাল ৯টায় জেলা প্রশাসন জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে একটি বিশাল র‌্যালি বের করা হয়। এতে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন এবং অটো ভ্যানচালক শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। লাল টি-শার্ট ব্যানার-ফেস্টুনে সজ্জিত শ্রমিকদের অংশগ্রহণে পুরো শহর উৎসবের আমেজ ধারণ করে।

‌‌র‌্যালি  পরবর্তী সময়ে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষেমে দিবসের তাৎপর্য শ্রমিক অধিকারশীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা শ্রমিক নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, ১৮৮৬ সালের শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের ইতিহাসই আজকের মে দিবস। শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নির্ধারণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই এই দিবসের মূল উদ্দেশ্য। দেশের অর্থনীতিকে সচল রাখতে শ্রমিকদের অবদানের কথা স্বীকার করে বক্তারা তাদের সামাজিক মর্যাদা অধিকার রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।বর্তমান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মালিক-শ্রমিক সুসম্পর্ক অপরিহার্য। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের যে মহান আদর্শ, তা বাস্তবায়নের মাধ্যমেই মে দিবস সার্থকতা লাভ করবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হচ্ছে এবং জেলাজুড়ে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : মোস্তফা কামাল

কমেন্ট বক্স
শ্রমিকের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে নড়াইলে যথাযোগ্য মর্যাদা

শ্রমিকের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে নড়াইলে যথাযোগ্য মর্যাদা