ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

মাগুরায় ভূমি সেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
মাগুরায় ভূমি সেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং ছবির ক্যাপশন: মাগুরায় ভূমি সেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং
ad728
-মোঃ সাইফুল্লাহ,  মাগুরা প্রতিনিধি// মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে  ১৭ মে রবিবার বিকাল সাড়ে ৩ টায় ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে  জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে  বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব)  শাশ্বতী শীল,স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক সাজ্জাদ হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক এম এ হাকিম,শরীফ স্বাধীন,আরাফাত হোসেন প্রমুখ। 
প্রেস ব্রিফিং এ জানানো হয়,আগামী ১৯ মে থেকে ২১ মে তিন দিনব্যাপী সারাদেশে ভূমি সেবা মেলা  হবে। এ মেলায় ই- নামজারী সংক্রান্ত সহায়তা, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইনে ডিসি আর, খতিয়ান ও মৌজা ম্যাপ প্রাপ্তি, ভূমি সংক্রান্ত আবেদন গ্রহণ ও নিষ্পত্তি তদারকি,সরাসরি গন শুনানি ও অভিযোগ গ্রহন,ডিজিটাল ভূমি সেবা  ব্যবহারে পরামর্শ প্রদান এবং ভূমি অপরাধ আইনে নমুনা পরামর্শ প্রদান করা হবে। 
প্রেস ব্রিফিং এ আরো  জানানো হয়,জনগণকে ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে  অবহিত করা, সচেতন বৃদ্ধি করা এবং সহজ স্বচ্ছ ও হয়রানিমূলক ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। এ জন্যে বর্তমানে জনগণ ঘরে বসেই অনেক ভূমি সেবা গ্রহণ করতে পারছেন। 
জেলা প্রশাসন মাগুরা এ প্রেস ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সাইফুল্লাহ

কমেন্ট বক্স
উন্নত সমাজ গঠনে মাদক ও সন্ত্রাস সবচেয়ে বড় বাধা: নড়াইল-২ আস

উন্নত সমাজ গঠনে মাদক ও সন্ত্রাস সবচেয়ে বড় বাধা: নড়াইল-২ আস