আপসহীন রাজনীতির এক অনন্য প্রতীক: ইমদাদুল হক ইমদাদ
রাজনীতি কেবল
ক্ষমতার পালাবদল নয়, এটি জনকল্যাণ, আদর্শ এবং ত্যাগের এক সুদীর্ঘ
পথপরিক্রমা। সমকালীন রাজনীতিতে যারা রাজপথের কঠিন লড়াইয়ে নিজেদের জীবন বাজি
রেখে সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য লড়ে গেছেন, তাদের মধ্যে অন্যতম
নাম ইমদাদুল হক ইমদাদ। তিনি শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি বেনাপোলের
মাটি ও মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এক আপসহীন তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব।
ছাত্ররাজনীতির
আঁতুড়ঘর থেকে শুরু করে আজ পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদের
বিরুদ্ধে প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রোষানলে পড়ে তাকে বারবার বহু মিথ্যা মামলা ও
দমনপীড়নের শিকার হতে হয়েছে। ফ্যাসিস্ট শক্তির মূল টার্গেট ছিল তাকে পৃথিবী
থেকে সরিয়ে দেওয়া, যাতে বেনাপোলের গণমানুষের জোরালো কণ্ঠস্বর চিরতরে স্তব্ধ
করে দেওয়া যায়।
কিন্তু সকল রক্তচক্ষু, জেল-জুলুম ও মৃত্যুকে তুচ্ছ
জ্ঞান করে তিনি পিছু হটেননি। তিনি কেবল একটি কথাই হৃদয়ে ধারণ করেছেন—মৃত্যু
একদিন অবধারিত, তাই সাধারণ মানুষের অধিকার, শহীদ জিয়ার আদর্শ এবং
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের পথ থেকে একচুলও সরে দাঁড়ানো চলবে না।
বারবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তিনি বেনাপোলের অবহেলিত মানুষের
সুখে-দুঃখে পাশে থেকেছেন।
"আধুনিক ও উন্নত বেনাপোল গড়তে
ইমদাদুল হক ইমদাদের বিকল্প নেই। বেনাপোল পৌরসভার সর্বস্তরের উন্নয়ন,
পরিচ্ছন্ন পরিবেশ এবং নিরাপদ নাগরিক জীবনের লক্ষে ঐক্যবদ্ধ হোন। ধানের শীষে
ভোট দিন, জনসেবার সুযোগ দিন।"
আজ বেনাপোল পৌরসভার সর্বস্তরের জনতা
পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক বেনাপোল গড়ার যে
স্বপ্ন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ দেখছেন, তাতে আজ
তরুণ সমাজ থেকে শুরু করে প্রবীণ ব্যক্তিরা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সমর্থন
জানিয়েছেন। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন এই জনপদের মানুষের ভাগ্যোন্নয়নে এবং
একটি দুর্নীতিমুক্ত ও আধুনিক পৌরসভা গঠনে তার এই আপসহীন নেতৃত্ব ইতিহাসে
মাইলফলক হয়ে থাকবে।
নিউজটি পোস্ট করেছেন :
মো: আনিছুর রহমান
মো: আনিছুর রহমান