ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

নড়াইলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
নড়াইলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান ছবির ক্যাপশন: নড়াইলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান
ad728

-নড়াইল প্রতিনিধি:

 

"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য র‌্যালি আলোচনার মধ্য দিয়ে শুরু হয়েছে ভূমি সেবা মেলা-২০২৬।

আজ ১৯ মে (মঙ্গলবার) সকালে নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় র‌্যালিতে জেলা  প্রশাসন আব্দুল সালাম ,অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার নুরই আলম সিদ্দিকী, স্থানীয় সরকারের উপ-পরিচালক জুলিয়া সুকাইয়না,অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, জেলা প্রশাসক (হোসনে আরা তন্নী(রাজস্ব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীসমাজের প্রতিনিধিরা অংশ নেন। ব্যানার প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের অংশগ্রহণ র‍্যালিটিকে সর্বস্তরের মানুষের মাঝে আকর্ষণীয় করে তোলে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক ডিজিটাল পদ্ধতিতে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন। মেলা চলাকালীন নাগরিকেরা -নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা পরামর্শ সরাসরি গ্রহণ করতে পারবেন।

ভূমি মন্ত্রণালয় জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই মেলা আগামী ৩দিন ব্যাপী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : মোস্তফা কামাল

কমেন্ট বক্স
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্