ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল -পেট্রাপোল স্থল বন্দরের আমদানি রফতানি বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল -পেট্রাপোল স্থল বন্দরের আমদানি রফতানি বন্ধ ছবির ক্যাপশন: ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল -পেট্রাপোল স্থল বন্দরের আমদানি রফতানি বন্ধ
ad728

বেনাপোল প্রতিনিধি:
ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারী ছুটি থাকায় বেনাপোল -পেট্রাপোল স্থল বন্দরের মধ্যে আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে এ পথে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
ভারতে সরকারি ছুটি থাকায় দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের বিভিন্ন স্থানে পণ্যবাহী কয়েক শত  ট্রাক আটকা পড়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকায় দুই দেশের বন্দরে ট্রাকের জট বাড়ছে। এতে ব্যবসায়ীদের আর্থিক তির পরিমাণও বাড়তে পারে। রোববার সকাল থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে পণ্যজট কমে আসবে বলে জানান তিনি।

বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ফেরদৌস হোসেন খান বলেন, ১৫ আগস্ট আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত উপপরিচালক (ডিডি) রুহুল আমিন জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলে সরকারি ছুটি থাকায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক ইউনিয়ন খুলনা (এমইউজে)-এর উদ্যোগে খালেদা জিয়ার ৮২

সাংবাদিক ইউনিয়ন খুলনা (এমইউজে)-এর উদ্যোগে খালেদা জিয়ার ৮২