ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শার্শার বিভিন্ন মণ্ডপে বিএনপি নেতা নুরুজ্জামান লিটনের আর্থিক অনুদান প্রদান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শার্শার বিভিন্ন মণ্ডপে বিএনপি নেতা নুরুজ্জামান লিটনের আর্থিক অনুদান প্রদান ছবির ক্যাপশন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শার্শার বিভিন্ন মণ্ডপে বিএনপি নেতা নুরুজ্জামান লিটনের আর্থিক অনুদান প্রদান
ad728

বেনাপোল প্রতিনিধি:
 শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান লিটনের পক্ষ থেকে শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপে এই অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
শনিবার বিকাল ৫ টার সময় হোটেল সানরুপে এ অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শার্শার মোট ৩২টি পূজা মণ্ডপের পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদানের চেক ও নগদ অর্থ হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালন করে আসছে। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে এই সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাফা কামাল মিন্টু,শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, শার্শা উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্যনাথ দাশ, সাধারন সম্পাদক নীল কমল বেনাপোল পাঠবাড়ি পুজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত  সভাপতি রবিন পাল
অনুষ্ঠানটি পরিচালনা করেন শার্শা উপজেলা পুজা উদযাপন কমিটির যুগ্ম সাধারন সম্পাদক -১ সুকুমার দেবনাথ।



নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে দুই বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দ

ভারতে দুই বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দ