ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

ভারতে সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
ভারতে সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশী ছবির ক্যাপশন: ভারতে সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৩৬ বাংলাদেশী
ad728
-​বেনাপোল প্রতিনিধি:

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৩৬ জন বাংলাদেশী নাগরিক। বৃহস্পতিবার ২৮ মে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও বিজিবি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

​হস্তান্তর তালিকায় থাকা বাংলাদেশীরা বিভিন্ন সময়ে কাজের সন্ধানে বা অসচেতনতাবশত সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। অনুপ্রবেশের দায়ে ভারতের বিভিন্ন থানায় আটক হওয়ার পর আদালত তাদের কারাদণ্ড প্রদান করেন। কারাভোগের মেয়াদ শেষ হলে ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ কূটনৈতিক প্রচেষ্টায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের স্বদেশে ফিরিয়ে আনা হয়।

​প্রাপ্ত নথি অনুযায়ী, চেন্নাইয়ে নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের পক্ষ থেকে তাদের বিশেষ ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছিল এবং গত ২৬ মে ২০২৬ তারিখে FRO তিরুচিরাপল্লী (আরবান) থেকে তাদের এক্সিট পারমিট দেওয়া হয়।

ফেরত আসা ৩৬ জনের মধ্যে সিংহভাগেরই বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম ও কাহালু এলাকায়। এ ছাড়া নাটোর, নওগাঁ, মুন্সিগঞ্জ, সাতক্ষীরা এবং চট্টগ্রামের বেশ কয়েকজন নাগরিক এই তালিকায় রয়েছে।

আজ ভারতের হরিদাসপুর ব্যুরো অব ইমিগ্রেশনের ইমিগ্রেশন অফিসার, বিএসএফের 'বি' কয় ১৪৫ ব্যাটালিয়নের ইন্সপেক্টর এবং পল্লদম থানা পুলিশের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশী নাগরিকদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন। বাংলাদেশের পক্ষে বেনাপোল ল্যান্ড পোর্ট ইমিগ্রেশনের অফিসার-ইন-চার্জ (OC) সাখাওয়াত হোসেন বিজিবি ক্যাম্প কমান্ডার এবং আইসিপি বেনাপোল কর্তৃপক্ষ তাদের গ্রহণ করেন।

​বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা নাগরিকদের আইনি প্রক্রিয়া ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তরের জন্য স্থানীয় থানা ও আইনি সহায়তা প্রদানকারী সংস্থার কাছে সোপর্দ করা হয়ছে।
বেসরকারী সংস্থা জাস্টিস এন্ড কেয়ার এর মাঠ সমন্বয়কারী সফিকুর রহমান বলেন ফেরত আাসাদের পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি