ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ছবির ক্যাপশন: বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
ad728


​বেনাপোল (যশোর) প্রতিনিধি:

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ২২ হাজার ৫৯০ টাকা।

​শুক্রবার (০৪ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল এবং বেনাপোল চেকপোস্ট (আইসিপি) টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় ১৩৮টি শাড়ি, ৮২ গজ জিন্সের থান কাপড়, ৬৯ প্যাকেট ফুসকা, ৪.৫ কেজি কিসমিস, ১৬৫টি চকলেট এবং ৪২৭টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

​অভিযানের বিষয়টি নিশ্চিত করে ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, "সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনা ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। তারই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।"

​সীমান্তে এ ধরনের চোরাচালানবিরোধী আভিযানিক কার্যক্রম ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস উদযাপিত: র‌্যালি ও দোয়

বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস উদযাপিত: র‌্যালি ও দোয়