ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

মাগুরায় মধুমতি নদী থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার!

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
মাগুরায় মধুমতি নদী থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার! ছবির ক্যাপশন: মাগুরায় মধুমতি নদী থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার!
ad728
-মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //  
মাগুরায় মধুমতি নদী থেকে ২১ জুলাই  মঙ্গলবার সকালে স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা।
গত রবিবার মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামে মধুমতি নদীর পানিতে ডুবে যাওয়া ইয়াসিন মোল্লা (৯)নামের এক ছাত্রের লাশ বলে জানা গেছে।
মাগুরা ফায়ার সার্ভিস এর সাব অফিসার জামাল উদ্দিন জানান- গত রবিবার বিকালে মধুমতি নদীর পাড়ে  চাচার সঙ্গে পাট জাগ দেওয়ার কাজে সহযোগিতা করার সময় পা পিছলে নদীতে পড়ে ঢ়গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে এলাকাবাসীর খবরে মধুমতি নদীর বাগবাড়িয়া এলাকা থেকে মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির লাশ উদ্ধার করে।
মৃত ইয়াসিন মোল্লা মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামের শহর আলী মোল্লার পুত্র এবং কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
ইয়াসিন আলী মোল্লার মৃত্যুতে এলাকায়  শোকের ছায়া নেমে এসেছে। 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সাইফুল্লাহ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নড়াইলে ভূমিসেবা মেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

নড়াইলে ভূমিসেবা মেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত