ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

যশোর সীমান্তে বিজিবির অভিযান, মদ ও চোরাচালানি মালামাল জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
যশোর সীমান্তে বিজিবির অভিযান, মদ ও চোরাচালানি মালামাল জব্দ ছবির ক্যাপশন: যশোর সীমান্তে বিজিবির অভিযান, মদ ও চোরাচালানি মালামাল জব্দ
ad728

মো: আনিছুর রহমান
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৭ বোতল বিদেশি মদ, ৬৮ বোতল ভারতীয় এসকাফ (ঊঝঈটঋ) সিরাপ এবং বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা।

মঙ্গলবার ২০ জুলাই   যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপি এলাকার সীমান্ত অংশে এই মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১৭ বোতল বিদেশি মদ এবং ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ। এছাড়া চোরাচালানি মালামালের মধ্যে ১৫টি শাড়ি, ১ কেজি জিরা, ৬০ কেজি ফুসকা, ১.৫ কেজি কিসমিস, ১৪৪টি আতর, ২৪০টি চকলেট এবং ২৩৬টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রকে আটকাতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তার স্বার্থে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।




নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে