ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালিত ছবির ক্যাপশন: যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালিত
ad728


বেনাপোল প্রতিনিধি:

যশোওে শার্শার ডিহি ইউনিয়নে  যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০:০০ ঘটিকায় বিজিবির কাশিপুর বিওপির সন্নিকটে বীরশ্রেষ্ঠের সমাধি স্থলে বিভিন্ন কর্মসূচি পালন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচির শুরুতে শহীদ বীরশ্রেষ্ঠের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ এবং সহকারী পরিচালক মোঃ মাছেদুল ইসলাম খাঁন উপস্থিত ছিলেন। এছাড়াও বীরশ্রেষ্ঠের পরিবারবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা এই স্মরণসভায় অংশ নেন।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের অনন্য অবদান ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে। তাঁকে চিরস্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে তাঁর দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতে প্রতিবছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
নড়াইলের লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নড়াইলের লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত