ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থাকে সম্বল করে স্থানীয় ভোটারদের দ্বারে দ্বারে যান মেয়র প্রার্থী ইমদাদ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থাকে সম্বল করে স্থানীয় ভোটারদের দ্বারে দ্বারে যান মেয়র প্রার্থী ইমদাদ ছবির ক্যাপশন:
ad728


বেনাপোল প্রতিনিধি:
সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থাকে সম্বল করে স্থানীয় ভোটারদের দ্বারে দ্বারে যান মেয়র প্রার্থী ইমদাদ এ সময় ভোটারদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাদের দৈনন্দিন সমস্যা এবং নাগরিক প্রত্যাশার কথা শোনেন ইমদাদ। গণসংযোগকালে তিনি বলেন, রাজনীতি ব্যক্তিগত স্বার্থ অর্জনের কোনো মাধ্যম নয়, বরং এর মূল উদ্দেশ্য হলো নিঃস্বার্থভাবে মানুষের সেবা করা এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকা। সাধারণ মানুষের ভালোবাসাই একজন জনপ্রতিনিধির আসল শক্তি বলে মন্তব্য করেন তিনি।

বেনাপোল পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নাগরিকবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়নের ওপর জোর দেন এই মেয়র পদপ্রার্থী। দীর্ঘদিনের জমে থাকা সমস্যাগুলো চিহ্নিত করে তা পর্যায়ক্রমে সমাধান এবং প্রতিটি ওয়ার্ডের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বড় আঁচড়ার অলিগলিতে সাধারণ মানুষ তাদের নানা চাওয়া-পাওয়ার কথা তুলে ধরলে তিনি মনোযোগ দিয়ে তা শোনেন। একটি নিরাপদ ও সম্মানজনক সমাজ গঠনের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, উন্নয়নের সুফল পৌরসভার প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। গণসংযোগকালে নাগরিক সেবা বৃদ্ধি, রাস্তাঘাট উন্নয়ন ও পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়েও স্থানীয়দের সঙ্গে আলোচনা হয়। দল-মত নির্বিশেষে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করলে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জনসেবাকে রাজনীতির ব্রত হিসেবে নিয়ে একটি উন্নত বেনাপোল পৌরসভা গড়ার ল্েয এই কার্যক্রমে তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল, লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান ও হযরত আলী।



নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ