ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

সাতক্ষীরা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
সাতক্ষীরা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির  সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: সাতক্ষীরা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত
ad728
সাতক্ষীরা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির  সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি : "জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির  সভা অনুষ্ঠিত  হয়েছে।  রবিবার  (২৬ এপ্রিল  ) দুপুর ৩ টায়  সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত  জেলা প্রশাসক ( সার্বিক) বিঞ্চুপদ পাল  এর সভাপতিত্বে   কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার সহকারী মহা পরিদর্শক মো. শাহিনুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার উপ- মহা পরিদর্শক সানতাজ বিল্লাহ,  জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম,  জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক, মো. সাইয়েদুর রহমান মৃধা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক  নাজমুন নাহার, সহকারী  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোজাফফর উদ্দীন, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের  অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অপু হালদার,

জেলা  সিভিল সার্জন অফিসের  সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান,  জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন'র সভাপতি প্রভাষক গাজী সুজায়েত আলী,  

সুশীলন সাতক্ষীরার উপ-পরিচালক জি এম  মনিরুজ্জামান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার শ্রম পরিদর্শক জুবায়ের এহসান ,  সাতক্ষীরা  শিশু একাডেমির লাইব্রেরিয়ান রফিকুল ইসলাম প্রমুখ । সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন,  জেলার ইটভাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুশ্রম রোধে মসজিদ, মন্দিরে দায়িত্বরতদের মাধ্যমে জনসচেতনতা তৈরী করতে হবে। কলকারখানায় শিশুকে কাজ থেকে বিরত রাখতে পিতা মাতাকে অগ্রসর ভূমিকা রাখতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে হবে। এছাড়া

বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে  মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে শিশুদের পূর্ণবাসন ও দেবহাটা উপজেলায় কর্মরত শিশুদেরকে সুশীলন এর মাধ্যমে পুনর্বাসন করার সিদ্ধান্ত গৃহীত  হয়।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শহিদুল ইসলাম শহিদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি