বেনাপোল পৌর নির্বাচন: উন্নয়নের প্রতীক ও জনদরদী নেতা আবু তাহের ভারত
-
নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
ছবির ক্যাপশন: বেনাপোল পৌর নির্বাচন: উন্নয়নের প্রতীক ও জনদরদী নেতা আবু তাহের ভারত
বেনাপোল প্রতিনিধি:
আসন্ন
বেনাপোল পৌর নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এক উজ্জ্বল
ব্যক্তিত্ব ও আস্থার প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন বেনাপোল পৌরসভার
সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। ঐতিহ্যবাহী বংশীয় ও রাজনৈতিক পরিবারের
সন্তান হিসেবে তাঁর রয়েছে এক গৌরবোজ্জ্বল অবস্থান। দীর্ঘ রাজনৈতিক জীবনে
তাঁর বিরুদ্ধে কোনো ধরনের চাঁদাবাজি, দুর্নীতি কিংবা অন্যায়ের
প্রশ্রয়দাতা হওয়ার বিন্দুমাত্র বদনাম নেই। সততা, যোগ্যতা ও পরিচ্ছন্ন
ইমেজ নিয়ে তিনি সর্বমহলে একজন সৎ ও জনদরদী নেতা হিসেবে পরিচিত।
জনসেবা ও মানবিক কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত
কোনো
প্রশাসনিক বা নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও তিনি দীর্ঘদিন ধরে সাধারণ
মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াচ্ছেন। করোনাকালীন সংকটে তিনি যেভাবে সাধারণ
মানুষের ঘরে ঘরে সাহায্য ও সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছিলেন, তা
এলাকাবাসী আজও শ্রদ্ধার সাথে স্মরণ করে। যেকোনো ধর্মীয় ও সামাজিক উৎসবে
অসহায় ও দরিদ্র মানুষকে নিরলসভাবে সহযোগিতা করে থাকেন তিনি। বিশেষ করে,
পবিত্র রমজান মাস এলেই তিনি মাসব্যাপী অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ইফতার
সামগ্রী বিতরণ করেন, যা স্থানীয় রাজনীতিতে এক বিরল মানবিক দৃষ্টান্ত।
আধুনিক বেনাপোল ও স্থলবন্দর উন্নয়নের রূপরেখা
জনগণের
জীবনমান উন্নয়ন এবং বেনাপোল স্থলবন্দরের বাণিজ্যিক গতিশীলতা বৃদ্ধির
লক্ষে তাঁর রয়েছে সুদূরপ্রসারী পরিকল্পনা। বন্দরনগরী বেনাপোলে সাধারণ
মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের জোরালো
উদ্যোগ ও ভাবনা রয়েছে তাঁর।
এছাড়া প্রতিবছর বর্ষা মৌসুমে বেনাপোল
স্থলবন্দরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কোটি কোটি টাকার আমদানি-রপ্তানি পণ্য
নষ্ট হওয়ার স্থায়ী সমস্যা নিরসনে তিনি গভীর পরিকল্পনা গ্রহণ করেছেন।
বন্দরের পানি নিষ্কাশনের আধুনিক ও টেকসই ব্যবস্থা বাস্তবায়ন করতে পারলে
একদিকে যেমন ব্যবসায়িক ক্ষতি কমবে, অন্যদিকে বেনাপোলের অর্থনৈতিক ভিত্তি
আরও সুদৃঢ় হবে বলে মনে করেন তিনি। তাঁর এই উন্নয়নমুখী ও জনবান্ধব
চিন্তাধারা স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
নিউজটি পোস্ট করেছেন :
মো: আনিছুর রহমান
কমেন্ট বক্স