ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর সীমান্ত এলাকায়  বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছবির ক্যাপশন:
ad728


বেনাপোল যশোর

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্নে উদযাপিত নিশ্চিত করতে যশোর জেলার সীমান্ত এলাকাসহ পুরো যশোর শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উৎসবের পরিবেশ রায় মাঠে নেমেছে বিজিবির টহল দল, স্ট্রাইকিং ফোর্স ও বিশেষায়িত ইউনিট।

৪৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার তথ্য অনুযায়ী, সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ২৯টি এবং যশোর শহরের ২০টি পূজামণ্ডপে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা ইতিমধ্যে দিন-রাত টহল, রেকি এবং মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য চোরাচালান, নাশকতা ও দুষ্কৃতিকারীদের যেকোনো তৎপরতা রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবির দণি-পশ্চিম রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ২২২টি পূজামণ্ডপে ২ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা মোট ৫২টি অস্থায়ী বেইজ ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া সর্বোচ্চ নিরাপত্তার অংশ হিসেবে বিজিবির এপিসি (অচঈ) প্লাটুন ও বিশেষায়িত কে-৯ (ক-৯) ডগ স্কোয়াড মোতায়েন রাখা হয়েছে।

পূজা শুরুর আগে থেকেই স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার বাহিনীর সাথে সমন্বয় করে প্রতিটি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করছে ৪৯ বিজিবি। এছাড়া প্রতিটি পূজামণ্ডপে দায়িত্বপ্রাপ্ত পূজা উদযাপন কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় রা করা হচ্ছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, “সীমান্তবর্তী পূজামণ্ডপ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির প থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজামণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে প্রতিনিয়ত মতবিনিময় ও সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল পদপে গ্রহণ করা হয়েছে। কোনো দুষ্কৃতিকারী যাতে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে বিজিবি আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে।”

আসন্ন পূজাকে সামনে রেখে যেকোনো জরুরি প্রয়োজনে তাৎণিক সহযোগিতা প্রদানের জন্য যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদরে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী বিওপিগুলোতে জনবল বৃদ্ধি করে নজরদারি আরও জোরদার করা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’