ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
বেনাপোল পৌরসভার ২  নম্বর ওয়ার্ডে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ ছবির ক্যাপশন: বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ
ad728
বেনাপোল পৌরসভার ২  নম্বর ওয়ার্ডে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ

​বেনাপোল (যশোর) প্রতিনিধি:

বেনাপোল পৌরসভার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা, মতবিনিময় ও ব্যাপক গণসংযোগ চালিয়েছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং পৌর মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

​বুধবার সকালে তিনি পৌর এলাকার ২  নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা ও প্রধান প্রধান সড়কে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই নির্বাচনী তৎপরতা চালান। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেন এবং এলাকার টেকসই উন্নয়ন ভাবনাসংবলিত লিফলেট বিতরণ করেন।

​গণসংযোগকালে মেয়রাকাঙ্ক্ষী ইমদাদুল হক ইমদাদ বলেন, "বেনাপোল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত শহর ও বন্দর নগরী হলেও এখানকার মানুষ কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে এখনও বঞ্চিত।" তিনি একটি পরিচ্ছন্ন, মাদকমুক্ত, নিরাপত্তাবেষ্টিত ও আধুনিক ‘স্মার্ট বেনাপোল’ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

​ইমদাদুল হক ইমদাদের নির্বাচনী ও উন্নয়ন প্রতিশ্রুতিসমূহ:আধুনিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, কারিগরি শিক্ষার মাধ্যমে যুবক-যুবতীদের কর্মসংস্থান এবং নারী ক্ষমতায়ন নিশ্চিত করা  
আধুনিক বাস টার্মিনাল, ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা, স্টেডিয়াম এবং শিশু ও সাধারণ মানুষের জন্য বিনোদন পার্ক নির্মাণ।

​নিরাপত্তা ও সুশাসন: সিসিটিভি ক্যামেরা দিয়ে সমগ্র পৌরসভা পর্যবেক্ষণ করে নিরাপদ শহর গড়ে তোলা, বয়স্ক ও দুস্থদের পাশে দাঁড়ানো এবং স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক সেবা নিশ্চিত করা।

​গণসংযোগে বেনাপোল পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ ইমদাদুল হক ইমদাদের পক্ষে পৌরবাসীর সমর্থন কামনা করে ওয়ার্ডের সর্বস্তরের সুশীল সমাজ ও সাধারণ জনগণের সাথে জনসংযোগ করেন।


নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুদখোর ও কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ ঝিকরগাছার মানুষ

সুদখোর ও কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ ঝিকরগাছার মানুষ