ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

বেনাপোলে সোলার ইনভার্টার চালানে অতিরিক্ত মালামাল জব্দ: ষড়যন্ত্রের অভিযোগ আমদানিকারকের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
বেনাপোলে সোলার ইনভার্টার চালানে অতিরিক্ত মালামাল জব্দ: ষড়যন্ত্রের অভিযোগ আমদানিকারকের ছবির ক্যাপশন: বেনাপোলে সোলার ইনভার্টার চালানে অতিরিক্ত মালামাল জব্দ: ষড়যন্ত্রের অভিযোগ আমদানিকারকের
ad728

স্টাফ রিপোর্টার

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত সোলার ইনভার্টারের চালানে ঘোষণাবহির্ভূত অতিরিক্ত মালামাল আটক করেছে কাস্টমস আইআরএম (IRM) টিম ও এনএসআই (NSI)। তবে আমদানিকারক প্রতিষ্ঠানের দাবি, এটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের ভুল এবং একটি অসাধু মহল তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত করতে চক্রান্ত চালাচ্ছে।

নথিপত্র সূত্রে জানা যায়, ঢাকার ‘আইপিএস হাট বাজার বিডি’ (IPS HAT BAZAR BD) নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ভারতের ‘মাইক্রোটেক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড’ (MICROTEK INTERNATIONAL PVT. LTD.) থেকে আইপিএস, ইউপিএস ও সোলার ইনভার্টার আমদানি করে আসছে।

সম্প্রতি (এলসি নং: ০৮৭২২৬০১০৬২৯, ইনভয়েস নং: MIPL/26-27/066) ১,৩৮১ প্যাকেজে মোট ১৫,৩৬৯.২০ কেজি ওজনের মাইক্রোটেক সোলার ইনভার্টারের একটি চালান দেশে আসে। গত ৪ অক্টোবর চালানটি বন্দরের ২৯ নম্বর শেডে আনলোডিং শেষে কাস্টমস আইআরএম টিম ও এনএসআই কায়িক পরীক্ষা চালায়। পরীক্ষাকালে চালানের ভেতর থেকে ঘোষণাবহির্ভূত অতিরিক্ত ৪ প্যাকেজে ২৫ কেজির স্পেয়ার পার্টস (PCB Loaded - Solar Inverter) জব্দ করা হয়।

ঘটনার বিষয়ে আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, অতিরিক্ত পণ্যের বিষয়টি জানার পর তারা তাৎক্ষণিক ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন। রপ্তানিকারক প্রতিষ্ঠান জানায়, ভুলবশত অন্য চালানের অতিরিক্ত এই পণ্যটি রপ্তানি পণ্যের সাথে চলে এসেছে এবং ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না বলে অঙ্গীকার করে চিঠি দিয়েছে।

আমদানিকারক অভিযোগ করেন, কোনো রাজস্ব ফাঁকির উদ্দেশ্য তাদের ছিল না। একটি অসাধু মহল ষড়যন্ত্রমূলকভাবে এই ভুলকে কেন্দ্র করে তাদের বৈধ আমদানি-রপ্তানি বাণিজ্য বিঘ্নিত ও ক্ষতিগ্রস্ত করার পাঁয়তারা করছে।

দি কমার্শিয়াল অ্যাসোসিয়েটস সিঅ্যান্ডএফ-এর স্বত্বাধিকারী শিমুল হোসেন বলেন, "কোনো অসৎ উদ্দেশ্যে পণ্য বেনাপোল বন্দরে আমদানিকারক আনেননি। এটি ভারতের রপ্তানিকারকের পণ্য গাড়িতে ওঠানোর সময় শ্রমিকরা ভুলবশত ৪ প্যাকেজ পণ্য উঠিয়ে ফেলে। সামান্য পণ্য দিয়ে সরকারের শুল্ক ফাঁকি দেওয়ার কোনো প্রশ্ন আসে না। আমাদের প্রতিষ্ঠানের নামে কোনো বদনাম নেই। একটি অসাধু চক্র এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা রকম গুঞ্জন ছড়াচ্ছে। আমরা উক্ত পণ্য পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে কাস্টমসকে আহ্বান জানিয়েছি।"


 


নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
নড়াইলে জেলা বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

নড়াইলে জেলা বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত