ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ ছবির ক্যাপশন: বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ
ad728


যশোর জেলা প্রতিনিধি:

বেনাপোল স্থলবন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ও 'আজিম এন্টারপ্রাইজ'-এর স্বত্বাধিকারী আব্দুস সামাদের বিরুদ্ধে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পত্র-পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, আব্দুস সামাদ দীর্ঘদিন ধরে সুনামের সাথে 'আজিম এন্টারপ্রাইজ' নামক সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানের মাধ্যমে বেনাপোল স্থলবন্দরে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে আমদানি-রপ্তানি পণ্যের খালাস কার্যক্রম পরিচালনা করে আসছেন। কঠোর পরিশ্রম এবং ব্যবসার প্রতি স্বচ্ছতার কারণে তিনি স্থানীয় ব্যবসায়ী সমাজ ও বন্দর ব্যবহারকারীদের নিকট যথেষ্ট পরিচিতি ও সুনাম অর্জন করেছেন।

সম্প্রতি একটি কুচক্রী মহল তার ব্যবসায়িক সাফল্য ও সামাজিক জনপ্রিয়তায় হিংসাত্মক মনোভাব পোষণ করে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে নেমেছে। যে সমস্ত ব্যবসা বা কর্মকাণ্ডের সাথে তার বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা নেই, সেগুলোতেও অযথা তার নাম জড়িয়ে মিথ্যা তথ্য পরিবেশন করা হচ্ছে। এর ফলে তিনি ও তার পরিবার সামাজিক ও ব্যবসায়িকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।

এ বিষয়ে ব্যবসায়ী আব্দুস সামাদ তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বলেন, "আমি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। আমার সুনাম ক্ষুণ্ণ করতেই একটি কুচক্রী মহল বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিক ও ব্যবসায়িক সম্মানহানি ঘটানোর পাঁয়তারা করছে। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।"

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়ও উদ্বেগ প্রকাশ করেছেন এবং বস্তুনিষ্ঠ তথ্য যাচাই ছাড়া ভিত্তিহীন সংবাদ প্রচার না করার জন্য আহ্বান জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
আপসহীন রাজনীতির এক অনন্য প্রতীক: ইমদাদুল হক ইমদাদ

আপসহীন রাজনীতির এক অনন্য প্রতীক: ইমদাদুল হক ইমদাদ