ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

যশোর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান ৭ লাখ ৫৫ হাজার টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
যশোর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান ৭ লাখ ৫৫ হাজার টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ ছবির ক্যাপশন: যশোর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান ৭ লাখ ৫৫ হাজার টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ
ad728
যশোর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান ৭ লাখ ৫৫ হাজার টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ

বেনাপোল প্রতিনিধি:
যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বুধবার ২৬ আগস্ট  যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ হিজলী বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। দিনব্যাপী পরিচালিত এসব মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় ৫০ বোতল এসকাফ (ঊঝঈটঋ) সিরাপ (নেশাজাতীয়), ৫৮টি শাড়ি, ৫৭টি চকলেট, ৩৬ কেজি ফুচকা, ১ কেজি জিরা, ০.৫ কেজি কিসমিস, ৫ প্যাকেট সনপাপড়ি এবং ৩৫২টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি মালামাল ও মাদকের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫৫ হাজার ১০০ টাকা।  

অভিযানের বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্র আটকের লে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপুর্ন  সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্ত সুরায় ও চোরাচালান দমনে বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে। 

নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য