ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

নড়াইলে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
নড়াইলে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: নড়াইলে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ad728

নড়াইল প্রতিনিধি:

 

​নড়াইলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম। সভায় রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উপলক্ষে জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে উভয় কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন।

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, "বাঙালি সংস্কৃতি ও জাতীয় জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের অবদান অনস্বীকার্য। নতুন প্রজন্মের কাছে তাঁদের আদর্শ ও সৃষ্টিকে তুলে ধরতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।"

​সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের নড়াইলের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সাত্তার, নড়াইলের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরমান, কালচারাল অফিসার রাকিবিল বারী, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, অধ্যক্ষ রওশন আলীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : মোস্তফা কামাল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্ত

ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্ত