ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

যশোরে আদালতে মামলা করায় দুই সন্তানসহ স্বামীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
যশোরে আদালতে মামলা করায় দুই সন্তানসহ স্বামীকে প্রাণনাশের হুমকির অভিযোগ ছবির ক্যাপশন:
ad728


বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা থানায় আদালতে মামলা দায়ের করার জেরে বিবাদীপরে বিরুদ্ধে হুমকি-ধমকি ও মারপিট করতে উদ্যত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী মো: নুরুজ্জামান শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শার্শা উপজেলার কলেজ রোড এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে মো: নুরুজ্জামানের স্ত্রী মোছা: ফারহানা পারভীন দুলালী (৩৫) অপর বিবাদী শার্শার শ্যামাগাছী গ্রামের মৃত জুলফিকার আলীর ছেলে মো: বুলবুল হোসেনের (৪০) সাথে পরকীয়া সম্পর্কের জেরে তাদের ১০ বছরের ছোট ছেলেকে নিয়ে কিছুদিন পূর্বে পালিয়ে যান। পরবর্তীতে বাধ্য হয়ে নুরুজ্জামান বিজ্ঞ আদালতে দুটি মামলা দায়ের করেন (মামলা নং- সিআর ৩৮৫/২৬, তাং- ১৯/০৯/২০২৬ এবং সিআর ৪৪৯/২৬, তাং- ০১/০৯/২০২৬)।

মামলা দায়েরের পর থেকেই বিবাদীপ প্তি হয়ে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দুপুর আনুমানিক ২টার সময় ১নং বিবাদী বুলবুল হোসেন আবেদনকারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মামলা তুলে না নিলে ছেলেকে তুলে নিয়ে যাওয়া ও প্রাণনাশের হুমকি দেন। এমনকি তাকে মারপিট করতেও উদ্যত হন বিবাদীরা।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দিতে বিলম্ব হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তপে কামনা করেছেন ভুক্তভোগী নুরুজ্জামান।

এ বিষয় বুল বুলের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার ওই নারীর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি নুরুজ্জামানকে কোন গালাগালি বা কটুক্তি মুলক কথা বলি নাই। এমনকি নুরুজ্জামান ফারহানার নামে যে সম্পদ দিয়েছে এনিয়ে আমার নামে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে আমি সম্পদের জন্য বিয়ে করেছি আসলে তার সম্পদ এর প্রতি আমার কোন লালসা নাই।



নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় ভুল সেটে এসএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের বিক্ষোভে কেন্দ

বগুড়ায় ভুল সেটে এসএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের বিক্ষোভে কেন্দ