ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক: ভারতে পাচারের উদ্দেশ্য ছিল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক: ভারতে পাচারের উদ্দেশ্য ছিল ছবির ক্যাপশন:
ad728


বেনাপোল প্রতিনিধি:

যশোরের নীলগঞ্জ ব্রীজ এলাকা থেকে প্রায় ৬৮০ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ সুমন মন্ডল (৪০) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা।

রোববার  ২৬ জুলাই  ভোর ০৪:৩০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

আটককৃত সুমন মন্ডল (৪০)   া নারানগঞ্জ জেলার প্রাননাথ মন্ডল এর ছেলে ।  

বিজিবি সুত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রীজের উপর চেকপোস্ট বসায় বিজিবি টহলদল। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তির গতিবিধি ল্য করে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার শরীর থেকে বিশেষভাবে লুকায়িত অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর তালিকা: স্বর্ণের বার: ৪টি সম্পূর্ণ এবং ১টির অর্ধেক (মোট ওজন ৬৮০ গ্রাম) মূল্য ১,৪০,৯৯,৮০০/- টাকা।  মোবাইল ফোন: ১টি —মূল্য ২৫,০০০/- টাকা। ঘড়ি: ১টি মূল্য ৫০০/- টাকা। নগদ টাকা: ৭,৮৭৫/- টাকা।   সর্বমোট সিজার মূল্য: ১,৪১,৩৩,১৭৫/- (এক কোটি একচল্লিশ ল তেত্রিশ হাজার একশত পঁচাত্তর) টাকা।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করেছে যে, সে ঢাকা থেকে স্বর্ণের চালানটি সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে স্বর্ণ চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম কঠোরভাবে অব্যাহত রয়েছে।আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরপূর্বক তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে তিনি।



নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ