ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবায় আস্থার প্রতীক: বেনাপোলের ভোটারদের প্রথম পছন্দ ইমদাদ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবায় আস্থার প্রতীক: বেনাপোলের ভোটারদের প্রথম পছন্দ ইমদাদ ছবির ক্যাপশন: অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবায় আস্থার প্রতীক: বেনাপোলের ভোটারদের প্রথম পছন্দ ইমদাদ
ad728


মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি:

যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদকে বেনাপোল পৌরসভার মেয়র হিসেবে দেখতে চান স্থানীয় সাধারণ মানুষ। জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং মানবিক ব্যক্তিত্বের কারণে তিনি বর্তমানে এই জনপদের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।

স্থানীয়দের বিশ্বাস, ইমদাদুল হক ইমদাদ বেনাপোল পৌর মেয়র নির্বাচিত হলে এই অঞ্চলটি দুর্নীতি ও মাদকমুক্ত একটি মডেল শহরে রূপ নেবে। ইতিমধ্যে তিনি এলাকার তরুণ সমাজ ও কিশোর-কিশোরীদের লেখালেখির পাশাপাশি খেলাধুলার প্রতি সম্পৃক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন, যা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ছোটবেলা থেকেই তিনি অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে তাদের সুখে-দুঃখে বিশ্বস্ত সাথী হিসেবে কাজ করে আসছেন। তাই স্থানীয় সাধারণ মানুষের জোরালো দাবি, বিএনপি থেকে তাকে দলীয় মনোনয়ন দিলে তিনি এই জনপদের সামগ্রিক উন্নয়নে আরও ব্যাপক ভূমিকা রাখতে পারবেন।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদিপুর এলাকায় এক বিশাল গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত গণসংযোগে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জননেতা ইমদাদুল হক ইমদাদ। এ সময় তার সাথে বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং স্থানীয় নেতা তাইজুল ইসলাম বকুল। ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, এবং ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম ও বিএনপি নেতা আজগর আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল, লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান ও হযরত আলী। যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ এবং শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী।

গণসংযোগকালে স্থানীয় সাধারণ মানুষের মাঝে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা যায় এবং পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...