ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

কালিয়ায় স্কুল ভবনের ওপর নারিকেল গাছ উপড়ে পড়ে শিক্ষার্থীসহ আহত বেশ কয়েকজন, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
কালিয়ায় স্কুল ভবনের ওপর নারিকেল গাছ উপড়ে পড়ে শিক্ষার্থীসহ আহত বেশ কয়েকজন, একজনের অবস্থা আশঙ্কাজনক ছবির ক্যাপশন: কালিয়ায় স্কুল ভবনের ওপর নারিকেল গাছ উপড়ে পড়ে শিক্ষার্থীসহ আহত বেশ কয়েকজন, একজনের অবস্থা আশঙ্কাজনক
ad728

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া মোড়ে অবস্থিত শামসুন্নাহার কেজি স্কুলে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে পরীক্ষা চলাকালীন স্কুল ভবনের ওপর একটি বিশাল নারিকেল গাছ ভেঙে পড়লে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শী স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজকেও স্কুলে শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল। হঠাৎ বিকট শব্দে স্কুলের ওপর পাশের একটি নারিকেল গাছ উপড়ে পড়ে। এতে কক্ষের ভেতরে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং গাছের আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থী জখম হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন শিক্ষকরা মিলে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

আহতদের মধ্যে একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজহাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় স্কুলের অন্যান্য শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতরা হলেন ছোট কালিয়া গ্রামের নুর জামালের ছেলে সিয়াম শেখ (১১) এবং রামনগর গ্রামের জহির শেখের ছেলে মাজেদুল ইসলাম (৯)।সিয়াম শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম জানান, আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, “আহতদের চিকিৎসার সকল ব্যয় স্কুল কর্তৃপক্ষকে বহন করতে বলা হয়েছে। পাশাপাশি স্কুলের সকল কাগজপত্র তলব করা হয়েছে। কোনো গাফিলতি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এলাকাবাসী অভিভাবকরা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, স্কুলের আশেপাশে থাকা ঝুঁকিপূর্ণ গাছগুলোর বিষয়ে আগে থেকেই সতর্ক হওয়া উচিত ছিল। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনার পর স্কুলের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মোস্তফা কামাল

কমেন্ট বক্স
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড