বেনাপোল কাস্টমসের পরিসংখ্যান বিভাগের কেরানি মাসুমের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচারন এর অভিযোগ
-
নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
ছবির ক্যাপশন: বেনাপোল কাস্টমসের পরিসংখ্যান বিভাগের কেরানি মাসুমের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচারন এর অভিযোগ
বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল কাস্টম হাউসের পরিসংখ্যান বিভাগের কেরানি মাসুমের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও উৎকোচ দাবির অভিযোগ উঠেছে। রাজস্ব সংক্রান্ত তথ্য চাইতে গেলে তিনি নানা অজুহাতে সাংবাদিকদের ঘুরিয়েছেন এবং তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, আজ (১০ নভেম্বর) সাংবাদিকরা গত অক্টোবর মাসের রাজস্ব আয় ও ল্যমাত্রা সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পরিসংখ্যান বিভাগে যান। এ সময় কেরানি মাসুম প্রথমে জানান যে তথ্য এখনও প্রস্তুত হয়নি। সাংবাদিকরা বলেন, আজ তো ১০ তারিখ, এখনও তথ্য প্রস্তুত হয়নি কেন এবং তথ্য দিতে চাচ্ছেন না কেন? তখন তিনি বলেন, “তথ্য নিতে হলে ‘খুশি’ করতে হয়।”
“কীভাবে খুশি করতে হবে?”সাংবাদিকরা এই প্রশ্ন করলে তিনি ঔদ্ধত্যপূর্ণ সুরে বলেন, “আপনারা জানেন না কীভাবে খুশি করতে হবে?” সাংবাদিকরা অপারগতা প্রকাশ করলে তিনি সাফ জানিয়ে দেন যে, তবে কোনো তথ্য দেওয়া যাবে না। এছাড়া তথ্য নিতে হলে সহকারী রাজস্ব কর্মকর্তা বা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার লিখিত অনুমতি নিয়ে আসার অদ্ভুত নিয়ম দেখান তিনি।
এ সময় সাংবাদিকরা বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং একপর্যায়ে কাস্টমসের দাপ্তরিক প্রোটোকল ভঙ্গ করে ঊর্ধ্বতন কর্মকর্তা সহকারী কমিশনার রাহাত সাহেবকে ‘স্যার’ না বলে সরাসরি রাহাত নাম ধরে সম্বোধন করেন এবং বলেন রাহাত এর কাছে জানএবং অসৌজন্যমূলক আচরণ করেন। তার এই অপেশাদার ও ঔদ্ধত্যপূর্ণ আচরণে অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও হতবাক হয়ে যান।
দায়িত্বশীল পদে থেকে একজন কর্মচারীর এ ধরনের অসদাচরণ ও তথ্য অধিকার আইন পরিপন্থী কর্মকাণ্ডে স্থানীয় সংবাদকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কাস্টমস হাউসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
নিউজটি পোস্ট করেছেন :
মো: আনিছুর রহমান
কমেন্ট বক্স