বেনাপোল পোর্ট থানার রায়পুর গ্রামে জমি নিয়ে বিরোধ
-
নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
ছবির ক্যাপশন: বেনাপোল পোর্ট থানার রায়পুর গ্রামে জমি নিয়ে বিরোধ
বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের রায়পুর গ্রামে পৈতৃক সম্পত্তি ও সীমানা বিরোধকে কেন্দ্র করে সহোদর বড় ভাই কর্তৃক ছোট ভাইয়ের বসতভিটা বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এলাকা বাজারে ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও ােভের সৃষ্টি হয়েছে।
রোববার সকালে রায়পুর গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগী মশিয়ার রহমানের বসত ঘরের অর্ধেক অংশ জুড়ে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছেন তার বড় ভাই আতিয়ার রহমান।
এ বিষয়ে ছোট ভাই মশিয়ার রহমান বলেন, “আমাদের পৈতৃক সম্পত্তি এখানে ৮ শতক। এর মধ্যে অন্য বোনদের অংশ আমি ক্রয় করেছি। অন্যদিকে আতিয়ারের ১.৩৪ শতক জমি পড়ে রয়েছে। আমাদের পিতার অন্য জায়গায় আলাদা ভিটা থাকায় আতিয়ার সেখানে বাড়ি নির্মাণ করে বসবাস করছে। আমি তার এই সামান্য অংশটুকু আমার নিকট বিক্রির প্রস্তাব দিলেও স্থানীয় বিএনপি নেতা আমান উল্লাহর ইন্ধনে সে জমি বিক্রি না করে উল্টো আমার ঘর বেড়া দিয়ে আটকে দিয়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠকের দিন ধার্য হলেও সে উপস্থিত হয়নি।” বাধা না দেওয়ার কারণ সম্পর্কে তিনি জানান, আতিয়ার মারমুখী স্বভাবের হওয়ায় ভয়ে তিনি তাৎণিকভাবে বড় কোনো সংঘাতে জড়াননি।
এ বিষয়ে বাহাদুরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিএনপি সভাপতি বরকত আলী, এবং মাজেদুল, মোখলেছ উদ্দিন খালেদ ও মোমেহউদ্দিন মুকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, আতিয়ার রহমান একগুঁয়ে প্রকৃতির লোক। তিনি বারবার সালিশে বসে বিষয়টি মীমাংসা করার প্রতিশ্রুতি দিয়েও প্রতিবারই অনুপস্থিত থাকেন। এলাকার এক প্রভাবশালী নেতার মদদেই তিনি এমন বেপরোয়া আচরণ করছেন বলে অভিযোগ করেন তারা।
অভিযোগের বিষয়ে আতিয়ার রহমানের বাড়িতে গিয়ে তাকে না পাওয়া গেলেও তার স্ত্রী আরিজনা বেগম সাংবাদিকদের বলেন, “আমরা এই বিরোধের মীমাংসা চাই। আমাদের এই বাড়ির পেছনে একটি পুকুর রয়েছে, সেখান থেকে জমি এয়োজে (বদল) করে নিলে এই ঝামেলার স্থায়ী অবসান ঘটবে।”
স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী অবিলম্বে স্থানীয় মুরুব্বী ও প্রশাসনের হস্তেেপ এই পারিবারিক বিরোধের সুষ্ঠু সমাধান এবং অবরুদ্ধ বসতভিটা দ্রুত মুক্ত করার দাবি জানিয়েছেন।
নিউজটি পোস্ট করেছেন :
মো: আনিছুর রহমান
কমেন্ট বক্স