ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

বেনাপোলে ছোট ভাইয়ের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
বেনাপোলে ছোট ভাইয়ের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে ছবির ক্যাপশন:
ad728

বেনাপোলে ছোট ভাইয়ের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোলের এক অসহায় ছোট ভাইয়ের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দীর্ঘ দিন ধরে জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধেবৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বেনাপোলে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নাসির উদ্দিন এই অভিযোগ করেন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাসির উদ্দিন জানান, বেনাপোল মৌজার ৮২২ নং দাগে ১০ শতক জমির ওপর বসতবাড়ি এবং ১৩১৯ নং দাগে ১৩.১৯ শতক জমি তার ও তার বড় ভাই রহমত আলীর নামে যৌথভাবে রয়েছেএর মধ্যে পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তির পাশাপাশি নাসির উদ্দিনের নিজস্ব ক্রয়কৃত জমিও রয়েছেকিন্তু তিনি ব্যবসার প্রয়োজনে ঢাকায় বসবাস করায়, বড় ভাই রহমত আলী নাসির উদ্দিনের বাড়ির অংশে ভাড়াটিয়া উঠিয়ে দীর্ঘদিন ধরে পুরো বাড়ি ও জমি অবৈধভাবে নিজ দখলে রেখেছেন

ভুক্তভোগী নাসির উদ্দিন আরও অভিযোগ করেন, বড় ভাই রহমত আলী ও তার পরিবার বিভিন্ন সময় প্রতারণার আশ্রয় নিয়ে এবং ভয়ভীতি দেখিয়ে তাকে ভিটেমাটি থেকে দূরে রেখেছেনবাড়ির দখল ফিরে পেতে চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছেরহমত আলীর ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে তিনি বলেন, প্রভাব খাটিয়ে তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেএমনকি রহমত আলী ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি জালিয়াতি করে তার মেয়ের নামে দলিল করে নিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়

এ বিষয়ে ভুক্তভোগী নাসির উদ্দিন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেনতিনি তার পৈত্রিক ও ক্রয়কৃত জমি এবং বাড়ি ফিরে পেতে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন

মো: আনিছুর রহমান

নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে

মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে