নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদরের আউড়িয়া চৌরাস্তায় অবস্থিত ‘এ,জে কনজ্যুমার প্রোডাক্টস’
নামক
একটি
তেল
উৎপাদনকারী কারখানায় অভিযান
চালিয়ে
৫০
হাজার
টাকা
জরিমানা করেছে
জাতীয়
ভোক্তা
অধিকার
সংরক্ষণ অধিদপ্তর। গোপন
সংবাদের ভিত্তিতে আজ
৫ মে মঙ্গলবার দুপুরে আউড়িয়া
চৌরাস্তায় অবস্থিত ফ্যাক্টরিটিতে হানা
দেয়
ভোক্তা
অধিকারের টিম।
অধিদপ্তর সূত্রে
জানা
গেছে,
কারখানাটিতে বোতলজাত সয়াবিন
তেলের
গায়ে
নির্ধারিত লেভেলে
সর্বোচ্চ খুচরা
মূল্য
(MRP) হাফ লিটার ৯৮ টাকা, ১ লিটারে ১৯৯, ও ২ লিটার ৩৯৮ টাকা
থাকার কথা ছিল। কিন্তু প্রতিটি ১/২/৫
লিটারের বোতলে ৫ টাকা থেকে ১০ টাকা বেশী
দামে তেল বাজারজাত ও
বিক্রি
করা
হচ্ছিল।
তদন্তে অভিযোগের সত্যতা
পাওয়ায়
ভোক্তা
অধিকার
সংরক্ষণ আইন
অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা
হয়।
একই
সাথে
ভবিষ্যতে পণ্যের
গায়ের
রেট
অনুযায়ী সঠিক
মূল্যে
পণ্য
বিক্রির কঠোর
নির্দেশনা দেওয়া
হয়। এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।
ভোক্তা অধিকার
সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক শামীম হাসান জানা্ন, তদন্তে
অভিযোগের সত্যতা
পাওয়ায়
ভোক্তা
অধিকার
সংরক্ষণ আইন
অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা
হয়েছে।
ভোক্তাদের স্বার্থ রক্ষায় আমাদের
এই
ধরনের
নিয়মিত তদারকি
অব্যাহত থাকবে।
কোনো
অসাধু
ব্যবসায়ী পণ্যের
গায়ে
লেখা
দামের
চেয়ে
বেশি
রাখলে
কঠোর
আইনি
ব্যবস্থা নেওয়া
হবে।
মোস্তফা কামাল