ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই ও প্রতারণার অভিযোগে দুজন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
বেনাপোলে পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই ও প্রতারণার অভিযোগে দুজন আটক ছবির ক্যাপশন: বেনাপোলে পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই ও প্রতারণার অভিযোগে দুজন আটক
ad728


বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোল পোর্ট থানার চেকপোষ্ট এলাকায় পৃথক প্রতারণা ও পুরনো মামলার তদন্তে শামীম হোসেন ও আব্দুল্লাহ নামের দুজনকে আটক করেছে বেনাপোল চেকপোষ্ট স্থল বন্দরের এপিবিএন পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বেনাপোল স্থলবন্দরের এপিবিএন ক্যাম্পে কর্মরত  পুলিশের ইনচার্জ (ওসি) সন্তু বিশ্বাস  (এপিবিএন) এর কাছে অভিযোগ করেন  ঢাকা থেকে আগত এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তাৎণিকভাবে বিষয়টি যাচাই-বাছাই শুরু হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, প্রতারক চক্রের মূলহোতা শামীমের নেতৃত্বে ওই যাত্রীর কাছ থেকে ১৩ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে চক্রটি মাত্র ৮ হাজার টাকা ফেরত দিয়ে বাকি সময় পালিয়ে বেড়ায়।

ঘটনার পর বেনাপোল স্থলবন্দরের এপিবিএন এর ক্যাম্প ইনচার্জ (ওসি) সন্তুু বিশ্বাস দীর্ঘ অনুসন্ধান ও তৎপরতা চালিয়ে ওই চক্রের অন্যতম সদস্য শামীম হোসেনকে বেনাপোলের একটি মার্কেট থেকে আটক করে থানায় সোপর্দ করেন।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরনের প্রতারক চক্রের সাথে যারাই জড়িত থাকবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।



নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয়তাবাদী ক্রীড়া দলের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা ছাত্রদলের ন

জাতীয়তাবাদী ক্রীড়া দলের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা ছাত্রদলের ন