বেনাপোলে ১১৬ গ্রাম স্বর্ণের বারসহ পাচারকারী আটক
-
নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
ছবির ক্যাপশন: বেনাপোলে ১১৬ গ্রাম স্বর্ণের বারসহ পাচারকারী আটক
যশোর- বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ১১৬.৬৫ গ্রাম ওজনের ১টি স্বর্ণের বারসহ জালাল উদ্দিন শেখ (৫৫) নামের এক পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। জব্দকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৬৫ হাজার ৩০৭ টাকা।
সোমবার (২৬ অক্টোবর) ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
আটক জালাল উদ্দিন শেখ পিরোজপুর জেলার জিয়ানগর থানার চর বারইখালী গ্রামের মৃত কাসেম আলী শেখের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিল এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে জালাল উদ্দিন শেখকে থামিয়ে তার তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে তার শরীরের ভেতরে ও বিশেষভাবে লুকানো অবস্থায় ১১৬.৬৫ গ্রাম ওজনের ১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়াও তার কাছ থেকে ১টি মোবাইল ফোন এবং নগদ ৩,২৪০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারটি সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, "সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।তিনি আরো বলেন জব্দকৃত মালামালের মূল্য স্বর্ণের বার (১১৬.৬৫ গ্রাম): ২৪,৪২,০৬৭ টাকা মোবাইল ফোন (০১টি): ২০,০০০ টাকা নগদ টাকা: ৩,২৪০ টাকা সর্বমোট সিজার মূল্য: ২৪,৬৫,৩০৭ টাকা (চব্বিশ ল পঁয়ষট্টি হাজার তিনশত সাত টাকা)
নিউজটি পোস্ট করেছেন :
মো: আনিছুর রহমান
কমেন্ট বক্স